শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ১ নং সিএন্ডবি বাজারে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার বেপারীর নেতৃত্বে তিনশতাধিক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান করছেন।
শনিবার (২৩ মে) সকাল ১০ টা থেকে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মহাসড়কের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা আসছেন। উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানান।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজীবুল আলম বেপারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। এখনো অনেক নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন।
শ্রীপুর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার বেপারী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড দিয়ে দেশের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত বেপারী, ছাত্রদল নেতা রিফাত বেপারীসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক সমীকরণ