ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলা আমুয়াকান্দা এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় শুভ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। (২০ ফেব্রুয়ারী) শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল যুবক শুভর ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, সারজিত (২২) পিতা- আব্দুল জব্বার, গোদারিয়া (শেরপুর রোড), স্বাধীন (২৮) পিতা- আমিন ৩ ইয়ামিন (২৪) পিতা- মোস্তফা উভয় দিউ, বালিয়ার মোড়, রাকিব মিয়া (১৮) পিতা- নবী হোসেন ৫জীবন মিয়া (২০) পিতা-অজ্ঞাত উভয় সাং দিউ, কলেজ রোড, (ফুলপুর পৌরসভা), সাফিন মিয়া (২০) পিতা- কামরুজ্জামান গুপ্তেরগাও।
এ বিষয়ে অভিযুক্ত স্বাধীন মুঠোফোনে জানান, আমি তখন নামাজে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। মনে হচ্ছে, কিছু মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।
এ বিষয়ে ফুলপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক সমীকরণ