স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা (আনসার রোড) এলাকায় এক ভাড়াটিয়ার বিরুদ্ধে নগদ টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. কহিনুর আক্তার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কিছুদিন ধরে ভুক্তভোগীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন এবং সেখানেই চাকরি করতেন। গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর অনুপস্থিতির সুযোগে তার কক্ষ থেকে নগদ ৩৫,০০০ টাকা এবং প্রায় ২০,০০০ টাকা মূল্যের একটি TECNO KM5 মডেলের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে অভিযুক্তের সাথে যোগাযোগ করলে তিনি টাকা ও মোবাইল ফেরত দিতে অস্বীকৃতি জানান। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি তার সহযোগীদের মাধ্যমেও চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক সমীকরণ