ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে জামায়াতের দুই নেতাসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান।

  • নিউজ প্রকাশের তারিখ : ০৫ January ২০২৬ ইং
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু ছবির ক্যাপশন: অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রীপুর পৌর জামায়াত নেতা মঞ্জিল মাঝি, জামায়াত নেতা জাকিরুল ইসলাম, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের শামীম চেয়ারম্যান, সোলায়মান, নাজমুল হাসান, হাজী মুক্তার হোসেন, নুরুল ইসলাম, নেসার আলী, মইশাল, জলিল, হাবিবুর রহমান, জাকিরুল ইসলাম, শাহাবুদ্দিন, আক্তার হোসেন, রানা, হুমায়ুন কবীর, মোশারফ, মিন্টু এবং গাজীপুর জেলা কৃষক লীগ নেতা এস. এম. হুমায়ুন কবির। এ ছাড়াও আরও বহু নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।  অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির রাজনৈতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বেপারী। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী, সদস্য সচিব, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ সারফুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি এবং মোঃ নুরুজ্জামান, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল সরকার, সভাপতি পদপ্রার্থী, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড যুবদল; মোঃ পারভেজ প্রধান, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এবং মাসুদ আকন্দ, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রদল নেতা। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।  সংশ্লিষ্টরা জানান, এই যোগদানের মাধ্যমে শ্রীপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ