বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কামরুল হাসান রিফাত বেপারী-এর উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর-এর পক্ষ থেকে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় সাধারণ মানুষের হাতে দলের বার্তা সম্বলিত লিফলেট তুলে দেন এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা সম্পর্কে অবগত করেন।
গণসংযোগকালে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিফাত বেপারী। তিনি বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের ঘোষিত এই রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।"
এসময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান, ৭ নং ওয়াড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আশরাফুল সরকার, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম রিয়াদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সাব্বির আহমেদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সানভির মিয়া, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা শুভ আল ফাহাদ, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফয়সাল ফরাজী, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা অনন্ত আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতাকর্মীরা জানান, জনগণের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাদের এই প্রচেষ্টা চলমান থাকবে
দৈনিক সমীকরণ