ঢাকা | বঙ্গাব্দ

অভাব আর রোগের যন্ত্রণায় ধুঁকছেন আমেনা, পাশে নেই কেউ

  • নিউজ প্রকাশের তারিখ : ০২ September ২০২৫ ইং
ছবির ক্যাপশন:
অভাব আর শারীরিক অসুস্থতার দ্বৈত যন্ত্রণায় দিন কাটছে আমেনা আক্তার (সীমা)-এর। পাঁচ বছর আগে কারখানায় কাজ করার সময় সামান্য আঘাত পেয়েছিলেন হাতে। সঠিক চিকিৎসার অভাবে সেই আঘাত এখন রূপ নিয়েছে মারাত্মক রোগে। হাতের ভেতরের হাড় পচে গেছে, প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। কিন্তু সহায়-সম্বলহীন আমেনার কাছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা নেই।
৩৫ বছর বয়সী আমেনা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরের বাসিন্দা। তার স্বামী আব্দুল মাতিন অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। ১৫ বছর বয়সী মেয়ে কামরুন নাহারকে নিয়ে কোনোমতে দিন পার করছিলেন। তিনি শ্রীপুরের গরগরিয়া মাস্টার বাড়ি ডেনিমিক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তার হাতে সামান্য আঘাত লাগে। তখন তেমন গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। এখন চিকিৎসকরা জানিয়েছেন, হাতের হাড় পচে গেছে এবং দ্রুত অস্ত্রোপচার না করালে তার হাতটি স্থায়ীভাবে অকেজো হয়ে যেতে পারে।
অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা। কিন্তু একজন অসহায় মায়ের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী, তাই তার অসুস্থতায় পুরো পরিবার পড়েছে অনিশ্চয়তায়।
আমেনা আক্তার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমি বাঁচতে চাই, আমার মেয়ের জন্য। সবার একটু সাহায্য পেলে হয়তো আমি আবার সুস্থ হয়ে কাজ করতে পারব।”
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:
আমেনা আক্তার (সীমা)
মোবাইল: +8801788541580 (বিকাশ ও নগদ পার্সোনাল)

দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ