গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁ-টা পড়ে মো. রিয়াদুল ইসলাম রিয়াদ (২৫) নামের এক মাদরাসাছাত্রের মৃ-ত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার গাড়ারন গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘ-টনা ঘটে।
নিহ-ত রিয়াদুল ইসলাম নেত্রকোনা জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাইগুড়া গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি মাদরাসায় হেফজো বিভাগে পড়ালেখা করতেন এবং শ্রীপুরে আনসার রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পু-লিশ সূত্রে জানা যায়, রেলওয়ের ৩৩৩/৩ নং পিলারের পাশে রেলপথ পার হওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁ-টা পড়ে ঘটনাস্থলেই তার মৃ-ত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি পু-লিশ ঘটনাস্থলে পৌঁছে নিহ-তের ম-রদেহ উ-দ্ধার করে।
দৈনিক সমীকরণ