গাজীপুর: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধ করতে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। মাওনা হাইওয়ে থানার উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
একটি পিকআপ ভ্যানে করে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মাইকে ঘোষণা করা হচ্ছে যে, মহাসড়কে সকল প্রকার অযান্ত্রিক যান, যেমন: থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আগামীকাল থেকে এই নির্দেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে যেসব অযান্ত্রিক যান আটক করা হবে, সেগুলো ডাম্পিং করা হবে। এছাড়া, মহাসড়কের ওপর ফুটপাতে দোকান বসানো থেকেও বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
ভিডিও লিংকঃ https://youtube.com/shorts/T9qW-4elEoY?feature=share
হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়নের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধে হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক সমীকরণ