নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার আনসার রোড থেকে বহেরার চালাগামী বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সড়কে জলাবদ্ধতা নিরসনে কাজ করেছেন স্থানীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ আহম্মেদ। দীর্ঘদিন ধরে এই সড়কে বৃষ্টির পানি জমে থাকায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ হচ্ছিল। বিশেষ করে ওই এলাকার একটি ফ্যাক্টরির পানি সড়কে আসায় সমস্যা আরও প্রকট হয়।
এই দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের ব্যবস্থা করেন হানিফ মিয়া। যদিও এটি স্থায়ী সমাধান নয়, তবে তার এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, এই ড্রেন নির্মাণের ফলে আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে এবং তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
হানিফ আহম্মেদ জানান, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাই তিনি নিজ খরচে এই কাজটি করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি এই ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবেন। এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান। তারা আশা করেন, প্রশাসনের পক্ষ থেকেও এই সমস্যার একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।
মেহেদী/ শ্রীপুর/ গাজীপুর
দৈনিক সমীকরণ