গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাদা না পেয়ে জমি দখলের অভিযোগ উঠেছে মোঃ লাল মিয়া (৬৫) ২। সুরুজ মিয়া (৫৫) উভয় পিতা- মৃত মরফত খা ওরফে মলফত খা ৩। সোহাগ (৩৮) পিতা- মৃত হারুন অর রশিদ ৪। আলামিন (৩০) পিতা- মোঃ লাল মিয়া ৫। জুম্মন (২৫) পিতা- জসিম ও রাশিদুল (২২) পিতা- অজ্ঞাত মাতা- রাশিদা ৭। রফিকুল (৩০) পিতা- নায়েব আলী সর্ব সাং- টেপিরবাড়ী, থানা- শ্রীপুর জেলা- গাজীপুরসহ অজ্ঞাত নামা ৭/৮জন বিবাদীদের বিরুদ্ধে । অভিযোগকারী আব্দুস সালাম জানায় ,বিবাদীগন এলাকায় খারাপ, উশৃংখল, পরধন লোভী, মাদক দ্রব্য সেবনসহ জন্য-বিক্রয়কারী প্রকৃতির লোক। আমার পিতা বিগত ২৯/০৪/২০১২ইং তারিখে উল্লেখিত মোঃ লাল মিয়া ও সুরুজ মিয়ার নিকট হইতে নিম্ন তপসিল বর্ণিত ১নং খতিয়ান ভুক্ত বন্দোবস্তৃকৃত জমির খোলা সাফ বিক্রয় নামা দলিল মূলে ৪,৩৭৫ শতাংশ ও ২৭/০৫/১২ ইং তারিখে ১.৭৫ শতাংশ জমি খরিদ সূত্রে মালিক দখলকার নিয়ত হয় ,এবং মোঃ লাল মিয়া ও সুরুজ মিয়া দলিলে উল্লেখিত স্বাক্ষীসহ গন্যমান্য লোকজনদের উপস্থিতিতে মাপঝোপ করিয়া দখল বুঝাইয়া দিলে আমার পিতা বর্ণিত জমিতে বসতবাড়ী, দোকান পাঠ নির্মানসহ বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছপালা রোপন করিয়া শাস্তি পূর্ণ ভাবে ভোগ দখল করিতেছে। বেশ কিছুদিন পূর্ব হইতে উল্লেখিত বিবাদীগন বর্ণিত জমি নিয়া আমাদের সাথে বিরোধ সৃষ্টি করিয়া আমাদের প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমের হুমকি দিয়া আসিতেছে এবং মোঃ লাল মিয়া ও সুরুজ মিয়া প্ররোচনায়
সোহাগ ও আলামিন আমার নিকট চার লক্ষ টাকা দাবী করে এবং বলে যে, উক্ত টাকা না দিলে আমার পিতাসহ আমাদের ক্রয়কৃত বসতবাড়ী ও জমি জমা হইতে উচ্ছেদ করিবে বলিয়া হুমকি দিতেছে। এমতাবস্থায় ইং ২৬/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ৩.৩০টার সময় উল্লেখিত বিবাদীগন পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে দা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় মারাত্বক অন্নে সঙ্গে সজ্জিত হইয়া আমাদের বাড়ীর সামনে আসিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের অন্যায় আচরনের প্রতিবাদ করলে বিবাদীগন আমাদের মারপিট করিতে উদ্যত হয় এবং প্রকাশ্যে হুমকি দেয় যে, আমরা যদি তাহাদের দাবীকৃত চার লক্ষ টাকা না দেই তাহলে আমাদের বাড়ী ঘর ও জমি হইতে উচ্ছেদ করিবে, আমাদের সময় সুযোগমত রাস্তাঘাটে পাইলে মারপিটসহ খুন জখম করিয়া লাশ গুম করিয়া রাখিবে, বাড়ী ঘরের ক্ষতি সাধন করিবে ও নিজেরা যে কোন প্রকার অঘটন ঘটাইয়া আমাদের নামে মিথ্যা মামলা দিয়া জেল হাজত খাটাইবে বলিয়া হুমকি দেয়। বিবাদীগন যে কোন সময় আমাদের জান মালের ক্ষতি সাধন করিতে পারে। আমি স্থানীয় গন্যমান্য লোকজনদের অবগত করিয়া সুবিচার পাওয়ার জন্য । থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। জমির তপসিল জেলা- গাজীপুর থানা ও সাব-রেজিঃ অফিস ৯নং টেপিরবাড়ী মৌজাস্থিত এস এ খতিয়ান ১. আর.এস ১নং খতিয়ানে এস.এ দাগ নং ২৮৯ আর.এস ২৭০৩নং দাগে ক্রয়কৃত জমির পরিমান ৪.৩৭৫ শতাংশ।
দৈনিক সমীকরণ