ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুর ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ০২ October ২০২৫ ইং
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ছবির ক্যাপশন: প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন উপলক্ষে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ০২ অক্টোবর বিকেলে কেওয়া আকন্দ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অধ্যাপক ডা. বাচ্চু বলেন, "অন‍্যায়ের বিরুদ্ধে রাজপথেই হবে চূড়ান্ত জবাব।"


সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

এসময় এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, সাবেক সদস্য ও শ্রীপুর পৌর বিএনপির সহ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক আহমেদ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারি এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর নজরুল ইসলাম সেলিম, আইনুল হক আকন্দ, শাহজাহান সজল, সাইফুল হক মোল্লা, বিল্ললাল হোসেন, নঈম উদ্দীন ফকির এবং এস এম জসিম উদ্দীন।

মোঃ সজল/ শ্রীপুর/ গাজীপুর 


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ