শরীফ হোসাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার কিডনির অবস্থা খুবই গুরুতর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন (অপারেশন) না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না। বর্তমানে তার ডায়ালাইসিস চলছে, প্রতি মাসে ৪ টি ডায়ালাইসিস করতে হয়। যার ব্যয়বহুল খরচ বহন করতে গিয়ে তার পরিবার চরম আর্থিক সংকটে ভুগছে। অর্থাভাবে অপারেশন করানো সম্ভব হচ্ছে না, যা তার জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
নিজের জীবন বাঁচাতে এবং সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে শরীফ হোসাইন সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল এবং সেবামূলক প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। তার বিশ্বাস, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাকে বাঁচানো সম্ভব।
যারা শরীফ হোসাইনকে সাহায্য করতে আগ্রহী, তারা নিচের মাধ্যমে অনুদান পাঠাতে পারেন:
* বিকাশ: ০১৭১৯২০৭৬৫০
* নগদ: ০১৬১১-২৫১৯৮১
* Mutual Trust Bank Ltd, Mawna Branch:
* Account Name: Md. Sharif Hossain
* Account Number: ৫১৫০৩১০২০০০৬২৪৭
আপনার সামান্য সহযোগিতা শরীফ হোসাইনের জীবন বাঁচাতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।
মেহেদী/ শ্রীপুর/ গাজীপুর
দৈনিক সমীকরণ