ঢাকা | বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে যুক্ত হলো ডুবুরী টিম

  • নিউজ প্রকাশের তারিখ : ২১ May ২০২৫ ইং
ছবির ক্যাপশন:
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ একটি নদী মাতৃক জেলা। মুন্সীগঞ্জের চারপাশে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও শীতলক্ষ্মা নদী অবস্থিত। নদীতে প্রচুর নৌযান চলাচল করে। মুন্সীগঞ্জ জেলায় অনেক পুকুর রয়েছে। বিভিন্ন সময় নৌ-দুর্ঘটনা ও পানিতে ডুবে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত হলে কোনভাবেই উদ্ধার কাজ করা সম্ভব হতো না। মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে যুক্ত হলো ডুবুরী টিম। দীর্ঘদিনের চাহিদা পুরণ হলো মুন্সীগঞ্জ বাসীর।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান যে, মুন্সীগঞ্জ একটি নদী মাতৃক জেলা। মুন্সীগঞ্জের চারপাশে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও শীতলক্ষ্মা নদী অবস্থিত। নদীতে প্রচুর নৌযান চলাচল করে। মুন্সীগঞ্জ জেলায় অনেক পুকুর রয়েছে। বিভিন্ন সময় নৌ-দুর্ঘটনা ও পানিতে ডুবে গিয়ে মৃত্যুর সংবাদ পাই। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে কোন ডুবুরী না থাকায় ঢাকা এবং নারায়ণগঞ্জ হতে ডুবুরী টিম নিয়ে এসে উদ্ধার কাজ পরিচালনা করতে হতো। বর্তমানে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে নতুন ডুবুরী টিম যুক্ত হয়েছে। এখন যে কোন নৌ-দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কাজ করা যাবে। মুন্সীগঞ্জ বাসিকে আরো সুরক্ষা দিতে পারবো ফায়ার ষ্টেশন। তিনি আরোও জানান, ডুবুরি যুক্ত হওয়ায় মুন্সীগঞ্জ বাসির দীর্ঘদিনের ডুবুরী টিমের যে চাহিদা ছিল তা পূরণ হলো।

দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ