ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে বিএনপি’র আনন্দ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : ০৩ December ২০২৪ ইং
মাওনা চৌরাস্তায় আনন্দ মিছিল ছবির ক্যাপশন: মাওনা চৌরাস্তায় আনন্দ মিছিল

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা থেকে খালাস পাওয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাওনা চৌরাস্তায় আনন্দ মিছিল করেছে।

সোমবার ০২ ডিসেম্বর বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকিরের সভাপত্বিতে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আক্তারুল আলম মাষ্টার,পৌর বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বেপারী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছলেম উদ্দিন মৃধা ও মোঃ নজরুল ইসলাম সহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাজীপুরে পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ রায় দেন।আসামি পক্ষের আইনজীবী ড. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ