ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে ফোমের গুদামে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : ২৯ November ২০২৪ ইং
ভবনের নিচতলায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ছবির ক্যাপশন: ভবনের নিচতলায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা

স্থানীয়রা জানান, মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্স নামের বহুতল ভবনের নিচতলায় বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেস তৈরির গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। 


আগুন লাগার বিষয়ে গুদামের মালিকের বরাত দিয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, আগুনে কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। যদিও আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 


এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ